পাবনা জেলা প্রতিনিধি: মোঃ শামীম আহমেদ।
আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ময়দানদীঘি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ইং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ও বিভিন্ন শাখায় মেধা তালিকায় উত্তীর্ণ, এবং অত্র বিদ্যালয়ের সর্বোচ্চ (নম্বর) মেধা প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ আব্দুল মান্নান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
উল্লেখ্য যোগ্য এ বছরে ময়দান দীঘী উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ মেধা তালিকায় উত্তীর্ণ (স্কুল ফার্স্ট) হওয়ার গৌরব অর্জন করেন মেহজাবিন মৃদুলা ষষ্ঠ শ্রেণি। পিতা মো:নুরুজ্জামান মাস্টার, (পূর্ব রামনগর) প্রধান শিক্ষক পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।