ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আদালতের রায় অমান্ন করে টোল আদায়।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
  • 122 শেয়ার

মোঃ নাজিম উদ্দিন, ভোলা লালমোহনে:

আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও লালমোহনে আজ বিভিন্ন সড়ক-মহাসড়কে টোল আদায় অব্যাহত রয়েছে। ২০২২ সালে উচ্চ আদালতের একটি রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত টার্মিনাল ছাড়া দেশের কোথাও সড়ক-মহাসড়কে টোল আদায় করা যাবে না। কিন্তু সেই রায়কে অমান্য করে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে এখনো পুরোনো রিসিট প্রদান করে টোল আদায় করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড জনসাধারণের ভোগান্তি ও হয়রানি বাড়ানোর পাশাপাশি আদালতের রায় লঙ্ঘনের শামিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারির অভাবেই এ অনিয়ম দিনের পর দিন চলেই যাচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত এই অবৈধ টোল আদায় বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪