ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 92 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

সশস্ত্র সংগঠন মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক হওয়া ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দীর্ঘ প্রচেষ্টা ও মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান। তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি প্রথমে পাঁচজনকে আটক করে। পরে ২৫ মার্চ আরও একজনকে আটক করা হয়। এ সময় দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করে সংগঠনটি।

জেলেদের ফেরাতে বিজিবি শুরু থেকেই তৎপর ছিল। দীর্ঘ আলোচনার পর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে শনিবার দুপুরে তাদের মুক্ত করা সম্ভব হয়। বর্তমানে ফিরে আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের নাগরিকদের সুরক্ষায় তারা সর্বদা তৎপর।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান বলেন,“নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে সেটিরই প্রতিফলন ঘটেছে।”

আরাকান আর্মি কর্তৃক ফেরত দেয়া বাংলাদেশী নাগরিকরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মোঃ সোহেল (১৮), মোঃ ইসমাইল (৪০), মোঃ জসিম (১৯), মোঃহোসেন আলী (১৪), মোঃ শফিক (৩৩) এবং টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ সাহিন (বোবা) (১২)।

এদিকে, প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলেদের পরিবার। স্থানীয়রাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪