ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদি’র জানাজা ও দাফন আগামীকাল

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 105 শেয়ার

গাজীপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

 

​জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদি’র শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁর মরদেহ পরিবারের সান্নিধ্যে রাখা হবে। আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৫, রোজ শনিবার বাদ যোহর তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
​জানাজার সময় ও স্থান:
শহীদ হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার দুপুর ২:৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
​শহীদ চত্বরে শেষ শ্রদ্ধা ও দাফন:
জানাজা শেষে একটি শোক মিছিল বের করা হবে। মিছিলটি সংসদ ভবন এলাকা থেকে শুরু হয়ে ‘শহীদ ওসমান হাদি চত্বরে’ পৌঁছাবে। সেখানে সাধারণ মানুষ ও তাঁর সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন কিছুক্ষণ রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এই বিপ্লবীকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
​বিদ্রোহী কবির পংক্তির মতোই যেন হাদির জীবন ছিল চির-উন্নত শির:
​”বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নত-শির ওই শিখর হিমাদ্রির!”
​পরিবার ও সহকর্মীদের আহ্বান:
মাধ্যমে জানানো হয়েছে, শহীদ হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সহকর্মীরা দেশের সর্বস্তরের মানুষকে এই জানাজা, শোক মিছিল ও দাফন কার্যে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
​শহীদ শরীফ ওসমান হাদি’র রক্তে ভেজা এই স্বাধীন দেশে তাঁর আদর্শকে সমুন্নত রাখতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সরকার যেন দ্রুততম সময়ে এই অকুতোভয় নেতার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে, এটাই এখন সাধারণ মানুষের প্রাণের দাবি।
​শহীদ শরীফ ওসমান হাদি— ইতিহাসের পাতায় এক অবিনশ্বর নাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪