ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সাবেক শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
  • 75 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

সিলেটের জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক আমেরিকা প্রবাসী আহমদ আলী ও অফিস সহকারী খলিলুর রহমানকে বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান ২০ ফ্রেবয়ারি বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক এর সভাপতিত্বে ও মোহহীন হামিদ মাহির কালামে পাক থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমামু উদ্দিন,সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সরকারি শিক্ষক আহমদ আলী ও অফিস সহকারী খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী,উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দার।ডাক্তার হাবিবউল্লাহ মিছবাহ ও জেড টিভি’র নির্বাহী সম্পাদক আব্দুস শহীদ শাকির।

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের উপস্থাপনায় ও প্রধান শিক্ষক আব্দুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অবসরজনিত বিদায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব,সহকারী শিক্ষক মাসুক আহমদ, শুভ্রকান্তি দাস চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক ও খলাছড়া ইউপি শাখার সভাপতি মাশুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাহ বাজার প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি ডাক্তার তাজ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এ কে আজাদ, সাবেক মেম্বার তজমুল আলী, জালাল উদ্দীন, টেইলার আয়াত আলী ও আজীজুর রহমানসহ ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরা আমেরিকা, লন্ডন, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এমনকি বিশ্বের সব দেশেই অতি সম্মানের সাতে অবস্থান করছেন। এটা আমাদের গর্বের বিষয় কিন্তু সান্তনার বিষয় নয়! আমরা তখনই শান্ত হব যখন দেখব আমাদের ছাত্ররা বিশ্ব শাসন করছে। তাই বিশ্ব নেতৃত্ব স্বপ্ন নিয়ে তোমরা এগুতে থাকো।আমাদের দোয়া ও ভালোবাসা তোমাদের প্রতি সব সময় রয়েছে ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবে যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪