ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব — খিদিরপুর ইউনিয়নবাসীকে আবুল ফজলের আগাম ঈদ শুভেচ্ছা ।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৩, ২০২৫
  • 149 শেয়ার

মো: হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী):

 

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খিদিরপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ঠিকাদার ও সাবেক ছাত্রনেতা আবুল ফজল।

তিনি বলেন, “ঈদ হল মুসলমানদের জন্য এক বিশেষ ধর্মীয় উৎসব, যা আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহামিলন। পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, আর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই। আসুন, আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই এবং অতীতের গ্লানি ভুলে গিয়ে এক আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ে তুলি।”

বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির ময়দানে সক্রিয় রয়েছেন আবুল ফজল। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বিশেষ করে গরিব, দুঃখী, কামার, কুমার ও মেহনতী মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার।”

মনোহরদীর তরুণ রাজনীতিক মোঃ আকরাম হোসেন জানান, “আবুল ফজল ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি খিদিরপুর ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা। তার নেতৃত্বে খিদিরপুর ইউনিয়ন একদিন হয়ে উঠবে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন।”

সবশেষে আবুল ফজল সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদুল আজহার পবিত্র দিনে সবাইকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ আমাদের ঈদ আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার তাওফিক দান করুন।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪