ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজারে ইয়াবা-হেরোইন-নগদ অর্থ সহ গাজীপুরের দুই নারী আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 88 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজারের হিমছড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।

গ্রেফতাররা হলেন- মিনারা আক্তার (২৫), তিনি গাজীপুরটঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অপরজন লায়লী (৩২)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক বিরোধী অভিযানে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪