ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কর্তার পা ধরেও পানি পাচ্ছে না কৃষক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 138 শেয়ার

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরের দেড় শতাধিক কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজ হওয়া ১৫-১৬ দিন যাবৎ চলতি বছর রোপা ইরি বোরো ধানের জমিতে পানি সেচ দিতে না পেরে আবাদ নিয়ে শঙ্কায় আছেন তারা। সেচ যন্ত্রাংশ বিকল হওয়ায় এ অঞ্চলের প্রায় দেড়শ বিঘা জমিতে পানি সেচ দিতে না পারায় মাটি শুকিয়ে ফেঁটে চৌচির হয়ে গেছে। জমিতে পানি না থাকায় আগাছা জন্মাচ্ছে অধিক। ঋণ দেনা করে ধান রোপন করেছে এলাকার আদিবাসী কৃষক।

উপজেলার মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমূখী সেচ প্রকল্পটি বরেন্দ্র অপারেটর মোঃ সরোওয়ার হোসেন সবুজ দেখভাল করেন। সেচপাম্পটি বিকল হলে এলাকার কৃষকরাই ১৫’হাজার টাকা নিজ খরচে ২’বার মেকানিং দ্বারা ঠিক করেও কাজের কাজ হয়নি। যদিও এসব বরেন্দ্র অফিসই ব্যয় করার নিয়ম আছে। ১৫-১৬ দিন জমিতে পানি দিতে না পারায় এলাকার কৃষকরা অপারেটর সবুজকে মারতে তেড়ে আসে। উপায়ন্ত না পেয়ে সবুজ বরেন্দ্র অফিসের দ্বায়িত্বরত মেকানিকের পা জড়িয়ে ধরে অনুরোধ করেন সেচ পাম্পটি দ্রæত মেরামত করতে।

পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারি মোঃ সালাউদ্দিন বলেন, ১৫-১৬ দিন যাবৎ পাম্পটি বিকল হয়ে আছে কথাটি সঠিক নয়। এটি বিদ্যুৎ পাওয়ারের সমস্যা আছে। আজমের মধ্যেই সেচপাম্পটি মেরামত হবে এবং জমিতে পানি দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪