ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কলারোয়ার ধানদিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
  • 75 শেয়ার

মোঃ আবু রায়হান, সাতক্ষীরা । 

 

কলারোয়ার ধানদিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৭ মার্চ) বৃহস্পতিবার বিকালে ধানদিয়া বাজারে বিডি খবর এর স্টাফ রিপোর্টার হাবিবুল্লা বাহারের পরিচালনায় ও  চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ও ধানদিয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী গাজী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব জামাতের সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, যুব জামাতের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ধানদিয়া চৌরাস্তা আল আকসা জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী মাওলানা মুফতি হুজাইফা আল আজাদ।

বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পন তাদের কাছে প্রত্যাশা বস্তুনিষ্ঠ সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যান নিশ্চিত করুন আপনারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪