ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ১৮, ২০২৫
  • 92 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। রবিবার (১৮ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেন অবৈধ ভাবে দেশে আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে নির্দেশ দেন ও কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া ঈদের পরবর্তী বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকশই পদক্ষেপ নিতে এবং পরিবেশবন্ধু বজ্ররোধক তালগাছ লাগার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদারকরণ, জন্মনিবন্ধন, অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ করেন।

এসময় জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ বিভিন্ন মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪