ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 77 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন জেলার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই এবং পুর্নভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আলোচনা সভায়, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঠিকাদার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান, কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, দৈনিক কালবেলা ও এশিয়ান এজ’র রংপুর বিভাগী প্রতিনিধি সাঈয়েদ আহমেদ বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ প্রমূখ।

আলোচনা সভায়-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান আগত অতিথিদে অভিযোগ-অনুযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। সভায় কুড়িগ্রাাম জেলা প্রশাসক বলেন, ‘কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারের যে মহতি উদ্যোগ ‘নদী খনন’ তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে।

জেলার অন্যতম নদীগুলো বিআইডব্লিউটিএ’র মাধ্যমে সুপরিকল্পিতভাবে খনন করতে পারলে নদীগুলো আমাদের সম্পদে পরিণত হবে। এজন্য সমাজের সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন ও শহর সম্প্রসারণে কাজ করতে চাই। চাই আপনাদের সহযোগিতা। এ সময় নদী ভাঙন রোধে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পানি উন্নয়ন বোর্ডের কাজের সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪