ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্দ্যোগে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 99 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম।

 

কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লাইট হাউজের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে (বৃহস্পতিবার) টেরেডেস হোমস ফাউন্ডেশন সভা কক্ষে লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন উওম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুড়িগ্রাম।

 তিনি বলেন, কুড়িগ্রাম জেলার সকল জিও/এনজিও মিলে একসাথে কাজ করলে হতদরিদ্র মানুষের উপকার করা যাবে এবং দুর্যোগকালীন সময়ে দুর্যোগ কবলিত এলাকার মানুষের কল্যানে কাজ করতে সহজ হবে। তাই সকলকে একসাথে সহযোগী হিসেবে কাজ করার আহবান জানান।

আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কুড়িগ্রাম।

সৈয়দ আশরাফ উল ইসলাম কমিউনিকেশন ও মিডিয়া স্পেসালিষ্ট, দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক জনাব ফারুক আহমেদ তালুকদার, ওয়াহিদা ইয়াসমিন, জেন্ডার ফোকাল জাকির হেসেন সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগন।

এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য লাইট হাউজ প্রকল্পের ধারনা উপস্থাপন করেন জাহাঙ্গীর আলম প্রকল্প সমন্বয়কারী, লাইট হাউজ। ওয়েব পোর্টাল এবং অনলাইন প্লাটফর্ম নিয়ে কথা বলেন মনিরুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন রিপকন আলী, অন্জলী রানী উপজেলা সমন্বয়কারী, জেনেফার জান্নাত উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪