বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি’র আয়োজনে দিন ব্যাপী এক অবহিতকরণ সভা বৃহস্পতিবার ৩০ জানুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সলিডারিটি’র এনজিওর নির্বাহী পরিচালক এস. এম. হারুন অর রশীদ লাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) উত্তম কুমার রায়সহ উপজেলা প্রশাসন, স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিগণ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রকল্প সমন্বয়কারী মোরশেদ বদরুন্নেছা (বীথি)।
অবহিতকরণ সভা থেকে জানা যায়, ব্রেড ফরদ্যা ওয়াল্ড এর অর্থায়নে চরের দরিদ্র মানুষের খাদ্য নিরপত্তা জোরদারকরণের লক্ষ্যে প্রকল্পটি কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় ১৮টি ইউনিয়ন, ৩৬০০ লক্ষ্য ভুক্ত পরিবার। ১লা জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ ৩ বছর মেয়াদে কাজ করবে।