ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে সাবেক এমপির ভাতিজা তাজুল আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 87 শেয়ার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় সাবেক এমপির ভাতিজা ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক তাজুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উলিপুর পৌর শহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক তাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভাতিজা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উপজেলার রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে। জানাযায়, হাসিনা দেশ ত্যাগের আগে ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এঘটনার পর ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে মঙ্গলবার রাতে আটকের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪