ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়িতে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
  • 123 শেয়ার

আরিফুল ইসলাম মহিন,স্টাফ রিপোর্টার :

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে জেলা বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. এন. আবছার। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা প্রমুখ।

নেতারা তাদের বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই দিবসটি শুধু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন নয়, এটি বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র ও জনতার সম্মিলিত প্রতিরোধের প্রতীক হিসেবেও কাজ করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪