ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়িতে জমজমাট সাহিত্য আড্ডা: শব্দে-ভাবনায় মুখরিত টাউন হল ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, আগস্ট ১, ২০২৫
  • 122 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা, যেখানে কবিতা, ভাবনা ও সংস্কৃতির অনুরণনে মুখরিত হয়ে উঠেছিল জেলা শহর। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় খাগড়াছি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে পৌর টাউন হল কার্যালয়ে এ আয়োজন হয়।

সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের কবি হাফিজ রশিদ খান ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুর মোর্শেদ। সঞ্চালনায় ছিলেন গবেষণা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা। আড্ডায় কবিতা পাঠ, গল্প পাঠ ও মুক্ত আলোচনায় উঠে আসে পাহাড়, প্রকৃতি, ভাষা, আত্মপরিচয় ও সমাজ-রাজনীতির নানা অনুষঙ্গ। বক্তারা বলেন, “সাহিত্য আত্মার অন্বেষণ, যা সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি ধর্মরাজ বড়ুয়া, সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা। সাহিত্যিকরা মনে করেন, সাহিত্যচর্চার এ ধারা নতুন প্রজন্মের জন্য হয়ে উঠছে আলোর বাতিঘর। আয়োজনটি ছিল মননের জাগরণ ও সাংস্কৃতিক প্রতিবাদের অনন্য অভিব্যক্তি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪