ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মানহানির মামলা

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 66 শেয়ার

স্টাফ রিপোর্টার :আরিফুল ইসলাম

 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানির অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক এইচ এম প্রফুল্ল।

আদালত অভিযোগ আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট ও জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আফছার হোসেন রনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট খাগড়াছড়ি শহরে ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ হামলায় বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল মারাত্মক আহত হন এবং আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

পরদিন (৫ আগস্ট) সরকারের পতনের পর স্থানীয়ভাবে আওয়ামী লীগ শাসনামলের নানা সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করতে থাকেন সাংবাদিক প্রফুল্ল। এর জের ধরে কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দিতে শুরু করেন। এতে শুধু সাংবাদিক প্রফুল্ল নন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যকেও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।

মামলায় নাম উল্লেখ করা সাতজন আসামি হলেন—
সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান, রহিম মিয়া নাঈম ওরফে, আরেফিন নাঈম এ ছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আফছার হোসেন রনি বলেন, “আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ চাই।”

এদিকে মামলার বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪