ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনার তেরখাদায় গৃহবধূর লাশ উদ্ধার, ঘটনার সাথে জড়িত ২জন আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৪, ২০২৫
  • 69 শেয়ার

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি (খুলনা):

 ২৩ শে মার্চ ~ ২০২৫ ইংরেজি সকালে খুলনার তেরখাদা থানা পুলিশ উপজেলার বিজয় নগর এলাকার ওসমান মিয়ার কলাবাগান থেকে সাথিরন বেগম ময়না (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , গৃহবধূ সাখিরন বেগম কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের রহিম সরদারের পুত্র আনিচ সরদারের স্ত্রী। আনিচ সরদারের সাথে বিয়ের পর থেকেই সাখিরন বেগম খুলনায় বসবাস করত।

অপরদিকে আনিচ সরদার তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হরিসপুর বসবাস করে। পুলিশ জানায় , সাখিরন বেগম ময়না বিয়ের কিছুদিন পর বিদেশে চলে যায়। দুই বছর বিদেশ থাকাকালীন সময়ে তার আয়ের সমূদয় টাকা স্বামী আনিচ সরদারের কাছে পাঠায়।

সাখিরন বেগম দেশে এসে তাঁর পাঠানো টাকা স্বামী আনিচের কাছে ফেরত চায়। সর্বশেষ গত ২২মার্চ বিকেলে সাখিরন বেগম ময়না তাঁর পাওনা টাকা চাইতে স্বামীর বাড়ি হরিশপুর গ্রামে আসে। টাকা চাইলে সাখিরনের উপর চলে অমানসিক নির্যাতন।

আনিচ সরদার , তার ভাই রনিচ সরদার ও তার পরিবারের লোকজন সাখিরন বেগমকে বেদম মারপিট করে হত্যা করে তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় ওসমান মিয়ার কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়।

সকালে এলাকাবাসী লাশ দেখে তেরখাদা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সাখিরনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে তেরখাদা থানায় সাথিরন বেগম হত্যা মামলার প্রস্তুতি চলছিলো। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান , আসামীরা দুর্দান্ত প্রকৃতির। এদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। হত্যার ঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪