ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গজারিয়ায় শিশু কে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ গ্রেফতার ১।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে কেক কিনে ফেরার পথে ওই প্রতিবেশী তাকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, শিশু টি বাড়ি থেকে কেক কিনার জন্য দোকানে যায়। দোকান থেকে বাড়ি ফিরার পথে নিরব এলাকায় শিশুটিকে একা পেয়ে ইয়াসিন মিস্ত্রি জরিয়ে ধরে। এক পর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ইয়াসিন মিস্ত্রি কৌশলে পালিয়ে যায়।

অভিযুক্ত ইয়াসিন মিস্ত্রি পোড়াচক বাউশিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন কুট্টি মিয়ার ছেলে বলে জানা যায়।

এ ঘটনায় এলাকার সর্বসাধারণের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, সোমবার রাত সাড়ে এগারটায় অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪