ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 83 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল, যশোর জেলা প্রতিনিধি:

 

 যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারক আলী (৭৫) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোনো সময়ে তিনি নিজ বাড়ির পিছনে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, মৃত মোবারক আলী ঝিকরগাছার গৌরসুটি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পিছনে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানানো হলে, এসআই (নি.) মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ঘটনায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, শারীরিক অসুস্থতা ও হতাশা থেকেই হয়তো মোবারক আলী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, সমাজে মানসিক স্বাস্থ্য ও বৃদ্ধদের প্রতি যত্নশীল মনোভাব বৃদ্ধি করা জরুরি, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪