ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজীপুরে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা। ‎

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 49 শেয়ার

গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার।


‎গাজীপুরের বাসন থানায় সুদে নেয়া টাকা আসল-সুদসহ ফেরত দেয়ার পরও জামানতের ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প ফেরত চাওয়ায় এক গার্মেন্টস স্টকলট ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও তার গোডাউন থেকে মালামাল লুটের অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।গাজীপুর মহানগরীর বাসন থানার নলজানী এলাকায় সুদে নেওয়া টাকা আসল-সুদসহ ফেরত দেয়ার পরও জামানতের ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প ফেরত চাওয়ায় এক গার্মেন্টস স্টকলট ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও তার গোডাউন থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।

‎থানায় অভিযোগ দেয়ার পরও মামলা না নেয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী মঙ্গলবার (২১অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কৌশিক আহমেদ।


‎অভিযোগে জানা যায়, স্থানীয় নিহারিকা আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো: আব্দুল্লাহ আল মামুন (৩৩) প্রায় ১০ মাস আগে পুলিশ কনস্টেবল শাহীন নূর আলমের (৩৬) কাছ থেকে সুদে ৪ লাখ টাকা নেন। জামানত হিসেবে শাহীন তার কাছ থেকে পাঁচটি ব্ল্যাংক চেক ও একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মামুন কিছু সুদসহ আসল টাকা পরিশোধ করলেও শাহীন চেক ও স্ট্যাম্প ফেরত দিতে অস্বীকার করেন।

‎গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চেক ফেরত চাইলে শাহীন তার ভাইদের নিয়ে মামুনের ওপর হামলা চালান। এ সময় তারা মামুনের আইফোন ও নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং গোডাউনে থাকা প্রায় ১৮ হাজার পিস সোয়েটার লুট করে। অভিযোগ পেয়ে বাসন থানা পুলিশ মামুনের লুণ্ঠিত ফোনটি শাহীনের কাছ থেকে উদ্ধার করলেও থানায় মামলা নেয়নি।

‎স্থানীয়রা জানান, জিএমপি কমিশনারদের সাবেক বডিগার্ড কনস্টেবল শাহীন নূর আলম একটি অফিস কাম গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা চালাচ্ছেন। এলাকায় প্রভাব খাটিয়ে তিনি জামানত হিসেবে নেওয়া ব্ল্যাংক চেক অন্যের নামে ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে সুদের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

‎বাসন থানার ওসি শাহীন খান বলেন, এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা হয়েছিল, কিন্তু সমাধান না হওয়ায় আদালতে যেতে বলা হয়।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, কনস্টেবল শাহীন বর্তমানে জিএমপিতে নেই, তাকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

‎অভিযুক্ত শাহীন নূর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই।এর সাথে বাঁদিকে হুমকি দিয়ে যাচ্ছেন।বিবাদী শাহিন নুর আলম এর বক্তব্য এ বিষয় নিয়ে আপনারা বসতে চাইলে বাসন থানার ওসির সাথে বোঝেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪