গাজীপুর প্রতিনিধি: আলমগীর হোসেন ।
“স্বাস্থ্য সাথী” নিরাপদ শরীর, নিরাপদ শ্রম।
গত ৮ই ফেব্রুয়ারী ২০২৫ইং রোজ শনিবার সা’দ গ্রুপ ও ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টে এর চেয়ারম্যান নূরে ইয়াসমিন (ফাতিমা)এর তত্ত্বাবধানে সাদ গ্রুপে কর্মরত সকল নিম্ন মজুরী প্রাপ্ত শ্রমিকদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্য সাথী নামক কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পাদন করা হয়। এই কার্ডের মাধ্যমে শ্রমিকগণ তাদের এবং তাদের পরিবারের ব্যক্তিবর্গের (স্ত্রী, সন্তান ও পিতা-মাতার) চিকিৎসা জনিত সকল আর্থিক সহায়তা পাবেন। যাহা সা’দ গ্রুপ ও ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক বহন করা হবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উক্ত ট্রাস্টের চেয়ারম্যান নুরে ইয়াসমিন (ফাতিমা) ভবিষ্যতে যেন এমন আরও উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।