ঢাকা   ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আ. লীগের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা, গ্রেপ্তার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 212 শেয়ার

রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

 

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১হাজার ৬৫৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।আজ শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ এবং ১৫শ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১ ৫৫ জনের নামে এবং ও ১৪ থেকে ১৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে আমরা এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ দিকে গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের কারনে এ মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪