ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছে স্ত্রী, স্বামী ও তিন সন্তানের জীবনে নেমে এসেছে অন্ধকার

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ৪, ২০২৫
  • 78 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার -বিশেষ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পরকীয়ার জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জানা যায়, হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মিনা বেগম পরকীয়া প্রেমের টানে তিনটি সন্তান ও স্বামীকে ফেলে ঘর ছেড়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল স্বামীর বোনজামাই বাগেরহাট জেলার লোকমান মোল্লার ছেলে আরিফ মোল্লার। ২০২৫ সালের ২৭ এপ্রিল রবিবার,স্বামী বাড়িতে না থাকার সুযোগে মিনা ও আরিফ একত্রে বাড়ি থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে পাটগাতী বাজারে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে উভয় পরিবারের কাছে খবর পাঠান। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের আত্মীয়রা এসে তাদের উদ্ধার করে।

ঘটনার পর মিনাকে তার পিত্রালয়ের লোকজন নিয়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “আমি সামাজিকভাবে চরম অপমানিত ও ভেঙে পড়েছি। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ আমি দিশেহারা। এই ঘটনার পর আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবো না।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি সমাধানের দাবি জানান।

এদিকে এলাকাবাসী মা হারা তিনটি শিশুর মানবেতর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন নৈতিক অবক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪