ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চকরিয়ায় যৌথ অভিযানে চোরাই টমটম গাড়ি বন্দুক-গুলি ও ইয়াবাসহ আটক-৪

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৪, ২০২৫
  • 115 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক ২৪ ঘন্টার আলাদা অভিযানে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি একটি এলজি (বন্দুক) ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর অভিযান টিম।

অপরদিকে থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার মইজ্জারটেক এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোঃ তৈয়ব (২৬), চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মোঃ রফিক এর ছেলে মোঃ নাজিম (২৫), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু শামার ছেলে মোঃ শফিউল আলম (২৪) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী (নতুন বাস ষ্টেশনের পিছনে) এলাকার খায়ের নুর ওরফে হাবিব নুরের ছেলে মোঃ রিফাত (২০)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি তৈয়ব ও নাজিমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শফিউল আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপর আসামি মোঃ রিফাত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা নেওয়া হয়েছে।
ওসি বলেন, গ্রেফতারকৃত চারজনকে দুপুরে থানার মামলা মূলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪