ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চৌদ্দগ্রামে ত্রিপক্ষিও সংঘর্ষ, নিয়ন্ত্রণে যৌথবাহিনী।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 54 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামে পৈত্রিক সম্পত্তির বন্টক নামা নিয়ে ভাইয়ে ভাইয়ের ত্রিমুখীও সংঘর্ষ বাঁধে। বুধবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকলে এক পর্যায়ে যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার দিন দুপুর ৩ টায় নিজ বাড়িতে গ্রাম্য সালিশ বসলে কথাবার্তার এক পর্যায়ে তিন ভাইয়ের পরিবারের মাঝে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এই সময় উভয় পক্ষের বসত ঘড় ও দোকান ভাঙ্গচুর করা হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে , বড় ভাই মোঃ দুলাল ও মেঝো ভাই আবুল হোসের সাথে ছোট ভাই আবদুর রসিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘ ৮-৯ বছর একাধিকবার গ্রাম্য সালিশ হলেও এর স্থায়ী কোন সমাধান আসেনি। তারই ধারাবাহিকতায় বুধবার পুনরায় গ্রাম্য সালিশ বসলে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানায় যে, ছোট ভাই আবদুর রশিদ সালিশের সিদ্ধান্তকে অবহেলা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। যৌথবাহিনীর হস্তক্ষেপে বিকেল ৫ টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এই বিষয়ে যৌথবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা বলেন, পুনরায় যাতে সংঘর্ষ না বাঁধে এই বেপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রয়োজনে তিন পক্ষকে আইনি প্রক্রিয়ায় থানায় বসে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪