ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছাতকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন ২০ নাগরিক বিজিবি হাতে আটক’ ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 164 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দফায় দফায় বাংলাদেশি নাগরিকদের পুশইন করছে। আজ মঙ্গলবার ভোররাতে সীমান্তের নোয়াকোট দিয়ে ২০জনকে পুশইন করার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদেরকে আটক করে।

ছাতকের নোয়াকোট বিওপি আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ২০ নাগরিককে পুশইন করা হয়েছে। মঙ্গলবার ২৪ জুন ভোরে নারী, পুরষ,শিশু সহ ২০ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।নোয়াকোট বিওপির আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি টহল দল আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন,নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন:- সিলেট ৪৮ ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকা ছাতকে নোয়াকোট বিওপির হাবিলদার মো.কবির আহমদ জানান,পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার ইনচার্জ অফিসার মোঃ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪