ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জের বাবুর বাজারে টমটমের ধাক্কায় শিশু ইউসুফ নিহত

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 64 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) ।

 

সিলেটের জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে ইউসুফ খান (৬)। রবিবার দুপুরের দিকে জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ইউসুফ খান বাবুর বাজারের স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণির ছাত্র। সকাল সাড়ে ৯ টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা ক্রসিং করার সময় একটা টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা সাফওয়ানা ফেরদৌস। কিন্তু জখম গুরুতর না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন শিশুটির মা সাফওয়ানা ফেরদৌস। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দৈনিক মুক্তি সমাচার কে বলেন, নিহত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪