রাতুল আহম্মেদ, গোপালগঞ্জ ।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজ সোমবার (১০ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর সহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রেডক্রিসেন্ট সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।