ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫
  • 71 শেয়ার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

 

 

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী সিবানী রানী নাথ।

উপসহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান। আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪