ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝিনাইদহে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে ৯ বার ব-লৎ-কা-রের অভিযোগ! ক্ষুব্ধ জনতা-পুলিশ সংঘর্ষ, এলাকায় চরম উত্তেজনা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১১, ২০২৫
  • 49 শেয়ার

মো: রানা

উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ সদর

 

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রীবেনী ইউনিয়ন এলাকার একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে তিনজন কোমলমতি ছাত্রকে অন্তত ৯ বার ব-লৎ-কা-র করার মতো এক জঘন্য অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে হামলার চেষ্টা করলে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই শিক্ষক হলেন যমজ ভাই।

যেভাবে ফাঁস হলো ভয়ংকর ঘটনা:
স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবার জানায়, শৈলকুপার ডিএম কলেজের সামনে অবস্থিত ‘মাদ্রাসাতুল সুন্নাহ এন্ড ইসলামিক স্কুল’-এর এক শিক্ষার্থী (নাম গোপন রাখা হলো, বয়স ১৫) মাদ্রাসাটিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল। পিতা জোর করলে, ওই শিক্ষার্থী তার চাচার কাছে দাবি করে যে, মাদ্রাসার পরিচালকের জমজ ভাই মো: জাকির (২৮) এবং ইমরান (২৮) তাকে একাধিকবার ব-লৎ-কা-র করেছেন।

তিন শিক্ষার্থীর একই অভিযোগ:
ওই শিক্ষার্থীর অভিযোগের পর আরও দুইজন শিক্ষার্থী একই রকম অভিযোগ নিয়ে সামনে আসে। তাদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দুই শিক্ষক, যারা দেখতে হুবহু একই রকম যমজ ভাই, তারা মোট তিনজন শিক্ষার্থীকে মোট ৯ বার ব-লৎ-কা-র করেছে।

এলাকাবাসীর রোষ, যৌথ বাহিনীর তৎপরতা:
এই ভয়াবহ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয় শত শত মানুষ একত্রিত হয়ে মাদ্রাসাটির দিকে হামলা করতে তেড়ে যায়। পরিস্থিতি দ্রুতই অগ্নিগর্ভ হয়ে উঠলে শৈলকুপা থানা পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। জনতাকে ছত্রভঙ্গ করে এবং মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করে আইন-শৃঙ্খলা বাহিনী। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশের বক্তব্য:
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছি এবং উত্তেজিত জনতাকে শান্ত করেছি। অভিযুক্ত দুই শিক্ষককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”
স্থানীয় সমাজসেবীরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪