ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফ হ্নীলা নাফ নদীর সীমান্ত দিয়ে বিজিবি অভিযানে ২ লক্ষ ইয়াবা জব্দ। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 56 শেয়ার

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে হ্নীলা নাফ নদীর সীমান্ত অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “আলিখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার

 জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪