ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
  • 119 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঠাকুরগাঁওবাসী। পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে ঠাকুরগাঁও কারাগারে।

১৪ এপ্রিল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারের আয়োজনে কারাবন্দিদের জন্য করা হয় পহেলা বৈশাখের এই আয়োজন। তাদের জন্য ছিল পান্তা-ইলিশসহ নানা রকম খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া কারাবন্দিদের দেখতে আসা স্বজনদের জন্যও ছিল আয়োজন। সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বন্দি স্বজনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা বলেন, প্রথমে আসার পরেই কারা কর্তৃপক্ষ আমাদের বৈশাখ উপলক্ষ্যে পান্তা মাছ ভর্তা দিয়ে খেতে দিয়েছে। আমাদের মেহমানের মতো আপ্যায়ন করেছে।

আজকের মতো একটি আনন্দময় দিনে তারা আমাদের ও কারাগারে থাকা ব্যক্তিদের এতো সুন্দর আপ্যায়ন করেছে যা প্রশংসার দাবিদার। ‘ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায়, ডিআইজি প্রিজন রংপুর মহোদয়ের তদারকিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা এখানে বন্দিদের জন্য পান্তা ইলিশ সহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪