ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 148 শেয়ার

মীর জেসান হোসেন তৃপ্তী,

 

 

দেশবাসী ও সকল সাংবাদিকসহ সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন,ও শান্তি কামনা করে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যৌথ শুভেচ্ছা বানীতে বলা হয়, ঢাকা প্রেস ক্লাব গণমাধ্যমকর্মীদের বৃহত্তর সংগঠন একটি ঐতিয্যবাহী প্রেস ক্লাব। বর্তমানে সাংবাদিকদের সেতু বন্ধন হিসাবে পরিনত হয়েছে।

সংগঠনটি সাংবাদিকদের নানাবিধ উন্নয়নে কাজ করে চলেছে। এছাড়া দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে থেকে কাজ করে চলেছে। এ সময় সভাপতি বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের সাংবাদিকসহ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের ইবাদত। ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা।

পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।  আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছরই মুসলিম উম্মাহর সামনে হাজির হয় এ মহান ঈদ উৎসব। ঈদুল আজহা – আমাদের ধনী-গরিব, উঁচু নিচু ভেদাভেদ ভুলে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে সুন্দর করে আবদ্ধ করে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই শুভক্ষণে ঢাকা প্রেস ক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সাংবাদিক, বাংলাদেশের সকল সাংবাদিক ভাই বোন,বন্ধুবান্ধব, দেশ ও প্রবাসের মুসলমান, শুভাকাঙ্ক্ষীসহ সব পেশার ব্যক্তিবর্গের প্রতি জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪