ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা ড. কাজী মনির

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
  • 114 শেয়ার

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির কচুয়া উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কচুয়া বাজার এলাকায় উপজেলা তাতীদলের সভাপতি মো. লাভলু ও সাধারণ সম্পাদক মো. হাবিবুল বাসারসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

এ সময় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপি’র নয়, এটি আজকের বাংলাদেশের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের গণমানুষের দল। জনগণের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নির্দেশে তাতীদলসহ সব অঙ্গসংগঠন মাঠে রয়েছে এবং থাকবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচিকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪