ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ত্রিশালে বৈলর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 80 শেয়ার

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ):

 

ময়মনসিংহের ত্রিশালে ২নং বৈলর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে মার্চ) বৈলর ইউনিয়নের বৈলর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বৈলর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান সুমেল এর সঞ্চালনায় ও বৈলর ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়কার্য নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি, ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাজহারুল আলম জুয়েল মন্ডল,ও সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, ফারুক আহমেদ,ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মৎস্য জীবি দলের আহ্বায়ক সাফিত আল সাহিন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সায়েম সহ বৈলর ইউনিয়ন বিএনপির প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ও আরাফাত রহমান কোকো এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকল মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪