ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 82 শেয়ার

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:

 

ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা। বুধবার ১২ই মার্চ সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।

ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ডা. কাজী ওয়েজ কুরণী, সেক্রেটারি মাও. মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জাফর আহমেদ, ছাত্র- যুব বিষয়ক সম্পাদক মাও. ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা জেলা শাখার সহ-সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক গাজী আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহমিদ আলম, শহর শাখার সভাপতি মোরসালিন বিল্লাহ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম আলামিন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪