ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় জিআই পণ্যের নিবন্ধন পেলো জনপ্রিয় আম নাক ফজলি

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 101 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর জনপ্রিয় আম নাক ফজলি।

বদলগাছীর “নাক ফজলি আম” ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছীর “নাক ফজলি আম” এর পরিচিতি ও চাহিদা বাড়বে।

আজ (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত (পহেলা মে) বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার “নাক ফজলি আম” চাষী সমবায় সমিতি লি: এর সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।

তিনি আরো বলেন, বদলগাছীর “নাক ফজলি আমের” সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বাদ,পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি দিয়েছে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছীর নাক ফজলি আমের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। এরপর নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে।

তৃতীয় কোন পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেননি। এমতাবস্থায়, ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পায় নওগাঁর বদলগাছীর “নাক ফজলি আম”।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪