ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালক সহ গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ২, ২০২৫
  • 119 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯)। নাসির উদ্দিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে মাস্টাররোলে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় পিকআপচালক। ঈদ উপলক্ষে তাঁদের একমাত্র কন্যাসন্তানকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্বামী পিকআপ নিয়ে বের হলে তিনি বাসায় একা ছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে স্বামীর পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাতজন যুবক বাসায় ঢুকে তাঁকে জোর করে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪