ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় চোরাই এঁড়াবাছুর উদ্ধার সহ এক জন চোর গ্রেপ্তার ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 91 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর মান্দায় চুরি যাওয়া একটি এঁড়ে বাছুর গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজু আহমেদ (৩৫)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
জানা গেছে, গত ১৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের বীরেন ওরাওয়ের একটি এঁড়ে বাছুর চুরি যায়।

এ ঘটনায় তিনি মান্দা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গরু চোরচক্রের সদস্য নাজু আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজু আহমেদ গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার কন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরুটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তরিকুল ইসলাম ওরফে তারেক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গ্রেপ্তার নাজুকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪