ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নববর্ষকে স্বাগত জানিয়ে পাইকগাছায় পৌর বিএনপির শোভাযাত্রা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
  • 124 শেয়ার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প নিয়ে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় দেখা যায়, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার অতীত ঐতিহ্য কৃষকের গরু-লাঙ্গল, জোয়াল, মৎস্যজীবীর ক্ষেপলা জাল, মাছ রাখার খারাই, বর-নববধূর বাহন পালকি, পল্লীবধূর কাকে কলস, ধান-চাল ঝাড়ানো কুলা, সোনালী ফসল ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-ফেস্টুন হাতে নিয়ে ঢুলির তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রায় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

বিশাল শোভাযাত্রা শেষে পাইকগাছা জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪