ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
  • 159 শেয়ার

বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ তালুকদার:

 

যুব সম্প্রদায় একটা দেশের সম্পদ ও চালিকা শক্তি। যে দেশের যুব সম্প্রদায় যতটা বেশি প্রশিক্ষিত ও কর্মঠ, সে দেশের অর্থনীতি ততটাই শক্তিশালী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত যুব সমাজ ও সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জ জেলার উপপরিচালক একেএম আব্দুল্লাহ ভূঞা। গতকাল (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও সদস্য কনিক দাশ শুভর সঞ্চালনায় সভার শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব একেএম আব্দুল্লাহ ভূঞাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সংগঠনের সদস্যবৃন্দ এবং পরে মানপত্র পাঠ করে শুনানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন- নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সাগর দাশ, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সীমা রাণী দাশ, সদস্য সজীব দাশ, গৌরাঙ্গ দাশ গৌরা, ঝুমা রাণী দাশ, পল্লবী রাণী দাশ, সাবিনা বেগম, সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, সাংস্কৃতিক সম্পাদক দীপ শেখর দাশ, নিধু দাশ প্রমুখ। সব শেষে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের দুই সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতা, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪