ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
  • 100 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

 

নরসিংদীতে অদ্য ২ জুলাই বুধবার দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেফতারকৃত ব্যক্তি জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়াও অদ্য ২/৭/২৫ ইং বুধবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকায় দুলালপুর ইউনিয়নে এর লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজির এর কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেন শিবপুর মডেল থানার পুলিশ। এরা হলো (১) দৌলত হোসেন (৩৮) পিতামৃত সফিজ উদ্দিন সাং-চরআলিনগর (২) খোরশেদ আলম পিতা-মৃত ইসরাফিল সাং-চরসিন্দুর থানা-পলাশ (৩)ফারুক (৪৫)পিতা মৃত রাফিজ উদ্দিন সাং হরিনারায়নপুর থানা মনোহরদী (৪) আলামিন (৩৮) পিতা নুর ইসলাম সাং-মানিকদী (৫) মুকসিন (৪৪) পিতা মৃত আলাউদ্দিন সাং-শিমুলিয়া (৬) সেলিম (৩৫) পিতা গোলজার হোসেন (৭) সুরুজ (৫২) পিতা মৃঃ আলী আহমেদ উভয় সাং-লাখপুর থানা শিবপুর। উক্ত আসামিদেরকে জুয়া আইনে প্রসিকিউশন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪