ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর পাঁচদোনায় ভেলি গার্ডেন হোটেলে অসামাজিক কর্মকাণ্ড ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৯, ২০২৫
  • 244 শেয়ার

তালাত মাহামুদ,নরসিংদীর প্রতিনিধি।

আজ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা হোটেলে হানা দিয়ে এক ডজনের বেশি যৌনকর্মী ও তাদের খদ্দরদের হাতে-নাতে আটক করেন।

ভেতর থেকে বের করে আনা হচ্ছে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত কিছু নারী ও পুরুষ

এলাকাবাসীর অভিযোগ বহুদিন ধরেই এই হোটেলে মাদক জুয়া ও দেহব্যবসা চলছিল। সংবাদমাধ্যমে প্রতিবেদন আসলেও প্রশাসন নীরব ছিল। আজকের অভিযানে হোটেল ম্যানেজারদেরও গণধোলাই দেন ক্ষুব্ধ জনতা।

এলাকাবাসী দ্রুত হোটেল মালিকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নরসিংদীর ভেলি গার্ডেনে হোটেলে দেহব্যবসার আস্তানা মুসল্লিদের অভিযানে ধরা পড়লো এক ডজন যৌনকরমীদের।

নরসিংদীর পাঁচদোনা এলাকার আলোচিত জভেলি গার্ডেন হোটেল রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় এক ডজন যৌনকর্মী ও খদ্দরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় মুসল্লিরা। জুমার নামাজ শেষে তারা সংঘবদ্ধভাবে হোটেলে প্রবেশ করে এই অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেন।

দীর্ঘদিন ধরেই হোটেলটিকে কেন্দ্র করে মাদক ব্যবসা, জুয়া এবং দেহব্যবসা চলছিল বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে বিষয়টি উঠে এলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। স্থানীয়দের অভিযোগ কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হতো।

আজকের অভিযানে হোটেল ম্যানেজমেন্টে থাকা কয়েকজনকে গণধোলাইও দেওয়া হয়। ঘটনার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর দাবি এই হোটেলের মালিক ও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করা হোক যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪