ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাফ নদীতে জেলে ছদ্মবেশে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক- ২

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 91 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার সীমান্ত  উপজেলা টেকনাফ  নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামে দুই মায়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বুধবার ( ১৮ জুন) টেকনাফের নাজির পাড়া বিওপি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মায়ানমারের মংডু শহরের ডেইলপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. জুবায়ের ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমার থেকে মাদককারবারিরা মাছ ধরার ছদ্মবেশে মাদকের বড় চালান নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদক কারবারিদের কাছে হস্তান্তর করবে। এমন সংবাদে অধিনায়কের নেতৃত্বে নাফ নদী ও তীরবর্তী এলাকায় টহল বাড়ানো হয়। রাত ১১টায় দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র টহল দল তাদের পিছু ধাওয়া করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর সময় বাংলাদেশের জলসীমায় আনুমানিক ১০০ গজের মধ্যে নৌকাটিসহ মায়ানমারের দুজন নাগরিককে আটক করা হয়। পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতরে লুকানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ইয়াবার চালানটি মায়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদেরও শনাক্ত করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪