ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নালিতাবাড়ীতে শান্তির স্বপক্ষে তারুণ্যের পদযাত্রা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 86 শেয়ার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে “শান্তির স্বপক্ষে তারুণ্যের পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার মোড়ে এসে শেষ হয়। পরে শহীদ মিনার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব ছায়েম, মুখপাত্র তুহিন, মুখ্য সংগঠক জিতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নালিতাবাড়ী উপজেলা শাখার মেহেদী,  রবিউল, কায়েস, তুহিন, কাউসার  মোব্বাসির এবং জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী শাখার প্রতিনিধি দলের সদস্য আলমগীর কবীর  মিথুন, জোবায়ের আহমেদ, মোজাহিদুল ইসলাম উজ্জ্বল। এসময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা ও তার দোষরদের শাস্তির দাবী জানিয়ে মুজিববাদ সংবিধানের বিলুপ্তির দাবী জানান।

উল্লেখ্য, গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বুধবার রাতে
শেরপুর শহরে কফিন মিছিল করে ছাত্র-জনতা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪