ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামতে  ২০ জন এলসিএস নিয়োগ ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুন ৩০, ২০২৫
  • 91 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসুচীর আওতায়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লটারীর মাধ্যমে ২০ এলসিএস কর্মী নিয়োগ দিয়েছে। অপেক্ষান তালিকায় রাখা হয়েছে ১৩ জন।

সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়োগের লটারী অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, সাংবাদিক জিএম মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। উপজেলার লস্কর, গড়ইখালী, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪