ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 110 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার- বিশেষ প্রতিনিধি:

 

অদ্য বৃহস্পতিবার (২৮-০২-২০২৫) পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি স্কুলে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করে ছাত্রসমাজকে মাদক ও মোবাইল আসক্তি (অনলাইন জুয়া) থেকে দূরে রাখার নিমিত্তে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল-কলেজ ও মাদ্রাসায় পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে একটি করে ফুটবল উপহার করেন এবং আইন শৃঙ্খলা সংক্রান্তে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। পুলিশ সুপার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ ও লালন করার জন্য উদ্ধুদ্ধ করেন। পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকদের সহায়তা কামনা করেন।

পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে ছাত্রসমাজকে অগ্রগণ্য ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। পিরোজপুরের ১৪৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জেলা পুলিশের মতবিনিময় সভা সম্পন্ন হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪