ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
  • 201 শেয়ার

স্টাপ রিপোর্টার কামরুজ্জামান:

 

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২ ঘটিকায় সাভার থানা বাসস্ট্যান্ড থেকে ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলমগীর হোসেন রাকিব এর সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতি আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, ইসরাইল পশ্চিমা শক্তি ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় এই ধরনের গণহত্যা চালিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন। এখনই ইসরায়েলিদের বিচারের মুখোমুখি দাঁড় করান। একটি মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে জাতিসংঘের প্রতি গণহত্যা বন্ধের আহ্বান জানানোর দাবি তোলেন। এছাড়া ভারত ইসরাইল সহ সারা বিশ্বে মুসলিমদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা অফিস সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, অর্থ ও ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, এইচ আরডি সম্পাদক আলী আকবর, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক দীল মোহাম্মদ রানা প্রমুখ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪