ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়ার গাবতলী স্ট্যান্ডে দাঁড়িপাল্লা প্রতীকে গোলাম রব্বানীর গণসংযোগ

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
  • 119 শেয়ার

হাবিব, (গাবতলী) উপজেলা প্রতিনিধি:

 

 

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী বুধবার বিকাল ৩টা থেকে গাবতলী স্ট্যান্ড এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণসহ তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে গোলাম রব্বানী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়-ইনসাফের প্রতীক। নির্বাচিত হতে পারলে এই এলাকাকে শান্তি, উন্নয়ন ও সেবার মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিমসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪